ঝিনাইদহে শালিসি বৈঠক নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

অসুস্থ হয়ে চিকিৎসক নিচ্ছে হাসপাতালে আহতরা
অসুস্থ হয়ে চিকিৎসক নিচ্ছে হাসপাতালে আহতরা | ছবি: সংগৃহীত
0

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বড়মৌকুড়ি গ্রামে শালিসি বৈঠক চলাকালে দুইপক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। গতকাল (বুধবার, ৭ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, মাদক সেবী সন্দেহে ওই গ্রামের শাওন হোসেন নামের এক যুবককে আটক করে পুলিশ। ডোপ টেস্টে মাদক সেবনের বিষয়টি নেগেটিভ এলে তাকে ছেড়ে দেয় পুলিশ। ওই গ্রামের শামীম হোসেন নামের এক যুবক শত্রুতাবশত শাওনের বিরুদ্ধে পুলিশের কাছে মিথ্যা তথ্য দিয়ে অভিযোগ করে শাওন।

এ ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাতে গ্রামে শালিসি বৈঠক বসে। শালিস চলাকালে উভয় পক্ষের মধ্যে কথাকাটি হয়। এরই এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পরে।

এতে অন্তত ১০ জন আহত হয়। তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির বলেন, ‘শালিসি বৈঠক চলাকালে সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। সংঘর্ষের ঘটনায় কয়েকজন আটক করা হয়েছে।’

জেআর