নিহত দুই শিশু হলো ওই গ্রামের মো. আব্দুস সাত্তার ও পান্না দম্পতির ছেলে মুয়াজ (৬) ও আরাফাত (৪)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে খেলাধুলার সময় অসাবধানতাবশত ঘরের পাশের একটি বৈদ্যুতিক তার স্পর্শ করে এক ভাই। তাকে বিদ্যুতায়িত হতে দেখে চিৎকার দিয়ে বাঁচাতে গেলে অপর ভাইও তারের সংস্পর্শে এসে বিদ্যুতায়িত হয়। এসময় সন্তানদের চিৎকার শুনে মা দ্রুত ছুটে এসে তাদের উদ্ধারের চেষ্টা করলে তিনিও বিদ্যুতায়িত হয়ে আহত হন।
আরও পড়ুন:
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন। আর আহত মাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।
এ ব্যাপারে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, বৈদ্যুতিক সুইচবোর্ড থেকে কোনোভাবে তারে বিদ্যুৎ চলে আসলে দুই শিশু বিদ্যুতায়িত হয়। খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্স ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। শিশুদের মরদেহ দু‘টি আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।





