আজ (রোববার, ১৮ অক্টোবর) দুপুরে হিলি সীমান্তবর্তী হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজে হরিজন সম্প্রদায়ের অস্থায়ী পূজা মণ্ডপ পরিদর্শনে এসে সাংবাদিকের এসব তথ্য জানান তিনি। এসময় তিনি মন্দির কমিটির হাতে ফল ও মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় তিনি বলেন, ‘সীমান্ত রক্ষার পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা পূজার নিরাপত্তায় কাজ করে যাচ্ছে বিজিবি। অপতথ্য ও গুজব কেউ জেনো ছড়াতে না পারে সেদিকেও নজর রাখা হচ্ছে।’
এসময় জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী, উপ-অধিনায়ক মেজর ইব্রাহিম আব্দুল্লাহ আসাদ উপস্থিত ছিলেন





