গতকালমঙ্গলবার (২০ অক্টোবর) সকালে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ কুসুমপুর ও শ্রীনাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযানগুলো চালানো হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৫টা ৪০ মিনিটে ৫৮ বিজিবির অধীনস্থ কুসুমপুর বিওপির একটি টহলদল পিপুলবাড়িয়া গ্রামে অভিযান পরিচালনা করে। হাবিলদার মো. সিরাজুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এই চোরাচালান বিরোধী অভিযানে ১ হাজার ৫৩০ পিস অবৈধ ওষুধ উদ্ধার করা হয়।
অন্যদিকে, সকাল ৯টা ৫০ মিনিটে শ্রীনাথপুর বিওপির সীমান্ত এলাকায় টহল দল অভিযান চালায়। নায়েব সুবেদার মো. শহিদুল ইসলামের নেতৃত্বে বিজিবি সদস্যরা বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় চারজন বাংলাদেশি নারীকে আটক করে। এ সময় তাদের সীমান্ত পারাপারে সহায়তাকারী দালাল আল-আমিন খানকে (২৩) আটক করা হয়।
আটককৃত দালাল আল-আমিন খান মহেশপুর থানার শ্রীনাথপুর মাঠপাড়া গ্রামের রবিউল খানের ছেলে।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী এমদাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত দালাল ও চার নারীকে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।





