বৈষম্যহীন ও পক্ষপাতহীন সহযোগিতা নিশ্চিত করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী

পূজার মণ্ডপ পরিদর্শন করছেন সমাজকল্যাণমন্ত্রী
পূজার মণ্ডপ পরিদর্শন করছেন সমাজকল্যাণমন্ত্রী | ছবি: সংগৃহীত
0

সমাজের সব স্তরে বৈষম্যহীন ও পক্ষপাতহীন সহযোগিতা নিশ্চিত করছে সরকার। অপরাধী যে দলেরই হোক, আইনের আওতায় তাকে কোনো ছাড় দেয়া হবে না বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, সবার রক্ত ও অধিকার সমান, তাই রাষ্ট্রের কাছে সবাই সমান মর্যাদা ও ন্যায়বিচার পাওয়ার অধিকারী।

গতকাল (মঙ্গলবার, ২০ অক্টোবর) রাতে হিলির চন্ডিপুর পূজা মণ্ডপ পরিদর্শনে এসে এসব মন্তব্য করেন তিনি।

এসময় তিনি বলেন, ‘কোনো ধর্মই খারাপ জিনিস বা অন্যায়কে উৎসাহিত করে না। আগামীতে দুর্গাপূজা বা যেকোনো ধর্মীয় উৎসব আরও সুন্দর ও নির্বিঘ্নে সম্পন্ন করতে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে।’

বর্তমান সরকারের বয়স প্রায় আট মাস চলছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘এই স্বল্প সময়ে সরকার বসার জন্য নয় বরং দেশের কল্যাণে কাজ করার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

এফএস