রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আসলো দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম

দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়ামের চালান আসলো
দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়ামের চালান আসলো | ছবি: সংগৃহীত
0

সড়ক পথে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আসলো প্রথম ইউনিটের দ্বিতীয় চালান ইউরেনিয়াম। আজ (বুধবার, ২১ অক্টোবর) সকাল ১০টা ১০মিনিটে ইউরেনিয়াম বহনকারী গাড়িবহরটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে প্রবেশ করে।

এর আগে বাংলাদেশ সেনাবাহিনীর নিরাপত্তায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভোর ৪টা ৫৬ মিনিটে সড়কপথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানিবাহী গাড়ির বহর রওনা হয়।

সেনাবাহিনী ছাড়াও নিরাপত্তায় ছিলো এসআরবি, পুলিশসহ গোয়েন্দা সংস্থার সদস্যরা। পুরো সড়কপথ জুড়েই ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ এসআরবি সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়েছিল।

এর আগে গতকাল মঙ্গলবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের দ্বিতীয় চালান নিয়ে জ্বালানিবাহী বিমান অবতরণ করে। বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কর্মকর্তারা ইউরেনিয়ামের চালানটি বুঝে নেন।

এফএস