নিহতরা হলেন—রুদ্র (২০) ও ইয়াসিন (২০)। তারা দু’জনই রূপগঞ্জের বেইলারটেক এলাকার বাসিন্দা। দুর্ঘটনায় আহত শ্রাবণ মিয়া (২০) বাগবের সিটি মার্কেট এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে ৩০০ ফিট সড়কের ভূঁইয়া ব্রিজের ঢালে কাঞ্চনমুখী সড়কে একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহীর মধ্যে দু’জন ঘটনাস্থলেই নিহত হন। অপর আরোহী শ্রাবণ মিয়া আহত হন। সংঘর্ষের পর ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
খবর পেয়ে কাঞ্চন হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত দু’জনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। আহত শ্রাবণ মিয়াকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
কাঞ্চন হাইওয়ে পুলিশ এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে। ঘাতক ট্রাকও এর চালকের পরিচয় পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।





