সারা দেশে সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা এবং স্থানীয় ও জাতীয় নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনাকে সামনে রেখে এনসিপির অঞ্চলভিত্তিক সমন্বয় সভার শুরুর প্রাক্কালে আজ (সোমবার, ২৬ অক্টোবর) বেলা ১২টার দিকে মুন্সীগঞ্জ জেলা শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
এসময় নাহিদ ইসলাম বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের ইতিহাস অনেক আগের। নব্বইয়ের গণঅভ্যুত্থানের সময় তত্ত্বাবধায়ক সরকারের দাবি উঠে এসেছিলো। সে আন্দলোনে থাকা সব রাজনৈতিক দল সে দাবিগুলো মেনে নিয়েছিলো। কিন্তু ১৯৯৬ সালে বিএনপিই তত্বাবধায়ক সরকারের ফর্মুলা না মেনে এক তরফা নির্বাচন দিয়ে ক্ষমতায় গিয়ে টিকতে পারেনি। আন্দলোনের মুখে তারা ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে।’
তিনি বলেন, ‘২০০৬ সালেও বিএনপি তত্ত্বাবধায়ক সরকার নিয়ে নাটক করেছে। বিচার বিভাগকে রাজনীতিকরণ করে, নিজেদের বিচারপতি বসিয়ে তাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানানোর চেষ্টা করা হয়েছে। আওয়ামী লীগের একই কায়দায় বিএনপি সবসময় চেষ্টা করেছে ক্ষমতা কুক্ষিগত করতে। কিন্তু আওয়ামী লীগ সফল হলেও বিএনপি সফল হতে পারেনি।’
তিনি আরও বলেন, ‘বিএনপি এবারো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে টালবাহানা করছে। নিজেদের লোক বসানোর পায়তারা করছে। তাদের সে চেষ্টা সফল হতে দেয়া হবে না।’
এসময় এনসিপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সারজিস আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।





