আজ (রোববার, ১ নভেম্বর) বিকেলে মানিকগঞ্জ প্রধান ডাকঘরের সামনের সড়কে খাদ্য বিভাগের ওএমএস ট্রাকসেল কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে ওএমএস কার্যক্রমের পরিধি বাড়ানো হয়েছে। প্রকৃত সুবিধাবঞ্চিত মানুষ যাতে এ সুবিধা পান, সে জন্য স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হচ্ছে। খাদ্য মানুষের মৌলিক চাহিদা। তাই সাধারণ মানুষের খাদ্যচাহিদা পূরণে সরকার বদ্ধপরিকর।’
খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, আগে মানিকগঞ্জ পৌরসভায় পাঁচটি এবং হরিরামপুরে দুটি কেন্দ্রে ওএমএস কার্যক্রম চলত। নতুন করে মানিকগঞ্জ পৌরসভায় আরও পাঁচটি কেন্দ্র বাড়ানো হয়েছে। বর্তমানে মানিকগঞ্জ পৌরসভায় ১০টি, হরিরামপুরে পাঁচটি এবং সাটুরিয়ায় তিনটি, মোট ১৮টি কেন্দ্রে এ কার্যক্রম চলছে।
এসব কেন্দ্র থেকে প্রতি কেজি ৩০ টাকা দরে সর্বোচ্চ পাঁচ কেজি চাল এবং ২৪ টাকা দরে পাঁচ কেজি আটা কিনতে পারবেন একজন ক্রেতা। প্রতিটি কেন্দ্রে প্রতিদিন এক মেট্রিক টন চাল ও এক মেট্রিক টন আটা বরাদ্দ রয়েছে। সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এসব পণ্য বিক্রি করা হবে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিএনপির জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।





