শত্রু দমনে নতুন রণক্ষেত্র ও লক্ষ্যবস্তু নির্ধারণ করছে ইরান—আইআরজিসি

আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেব্বি
আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেব্বি | ছবি: আল জাজিরা
0

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য যুদ্ধে কোনো ভৌগোলিক সীমাবদ্ধতা থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বাহিনীটি জানিয়েছে, শত্রুর বড় ধরনের ক্ষতি নিশ্চিত করতে এবং সর্বোচ্চ প্রতিরোধ গড়ে তুলতে বিশাল এলাকা জুড়ে নতুন রণক্ষেত্র নির্ধারণ করা হয়েছে।

আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেব্বি এক বিবৃতিতে বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির সাম্প্রতিক বক্তব্য যেকোনো ভবিষ্যৎ যুদ্ধের জন্য একটি নতুন অধ্যায় খুলে দিয়েছে। তিনি জানান, শত্রুকে দমনে এবং লক্ষ্য অর্জনে কোনো নির্দিষ্ট ভৌগোলিক সীমানার মধ্যে ইরান সীমাবদ্ধ থাকবে না।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, সর্বোচ্চ প্রতিরোধের মাধ্যমে ইরান এমন এক পরিস্থিতি তৈরি করতে চায় যাতে কোনো দেশই তেহরানের বিরুদ্ধে প্রতিকূল রাজনৈতিক অবস্থান নিতে না পারে। এমনকি ইরানের ভূখণ্ডের দিকে কেউ যেন নজর দিতে না পারে, তা নিশ্চিত করাই তাদের লক্ষ্য।

হোসেইন মোহেব্বি আরও বলেন, আইআরজিসি ইতিমধ্যে নতুন লক্ষ্যবস্তু শনাক্তকরণ প্রক্রিয়া শুরু করেছে। বিভিন্ন ভৌগোলিক অঞ্চলে নতুন সামরিক অভিযান পরিচালনার পরিকল্পনাও চূড়ান্ত করা হচ্ছে।

এএম