পাবনায় ৭টি ইটভাটায় অভিযান, ৩০ লাখ টাকা জরিমানা

ভ্রাম্যমাণ আদালতের অভিযান
ভ্রাম্যমাণ আদালতের অভিযান | ছবি: এখন টিভি
0

পাবনার ৭টি ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ৩০ লাখ টাকা জরিমানার পাশাপাশি ৩টি ইটভাটা ধংস করেছে পরিবেশ অধিদপ্তর।

আজ (সোমবার, ২ নভেম্বর) বিকেলে পাবনার ফরিদপুর উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনে তিনটি ইটভাটার চিমনি ও কিলন সম্পূর্ণরূপে ভেঙে দেয়া হয় এবং পাঁচটি ভাটা মালিককে ৩০ লাখ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে বিচারকের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর সদর দপ্তর ঢাকার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) রেজওয়ান -উল ইসলাম। উক্ত ভ্রাম্যমাণ আদালতে জেলা পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালতে পরিবেশ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আব্দুল মমিন প্রসিকিউশন প্রদান করেন । এ সময় পরিবেশ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইউসুফ আলীসহ দপ্তরের অন্যরা উপস্থিত ছিলেন। পরিবেশ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানানো হয়।

এএইচ