গতকাল (রোববার, ৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে শহীদ জিয়াউর রহমান হলের সামনে এ ঘটনা ঘটে।
আহত সাংবাদিকদের মধ্যে রয়েছেন ডেইলি স্টারের নূর আহসান মৃদুল, বিডিনিউজ টোয়েন্টি ফোরের আরিফ উজ্জামান কোরবান, আমাদের সময়ের জাহিদুল ইসলাম ও সমকালের মাঈনুল ইসলাম রাজু।
জানা যায়, রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মারকে নিয়ে একটি ফেসবুক পোস্টের মন্তব্যকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়। এ ঘটনা তদন্তে দুই সদস্যের কমিটি করেছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।





