আজ (শুক্রবার, ৬ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে গুলশান সেনা ক্যাম্পের প্রধান লেফটেন্যান্ট কর্নেল মো. জিষান ইসতিয়াক খান এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পোস্ট অফিস পাড়া এলাকার মো. মেহেদী হাসানের বাড়িতে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে। ৩২ জন সেনাসদস্যের অংশগ্রহণে পরিচালিত ওই অভিযানে ৭টি পিস্তল, ৩টি রিভলবার, ১টি ০.২২ বোর রাইফেল, ২টি রাইফেল ম্যাগজিন, ৮টি বিদেশি পিস্তল এবং ৩৯৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।’
আরও পড়ুন:
এছাড়া ৩০ রাউন্ড কার্তুজ, ৪টি গ্রিপ সাইড কভার ও ৩টি চাইনিজ কুড়ালসহ বেশ কিছু দেশিয় অস্ত্রও জব্দ করা হয়েছে।
অস্ত্র ও গোলাবারুদ অবৈধভাবে সংরক্ষণের অভিযোগে চারজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি। উদ্ধারকৃত অস্ত্র ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।





