Recent event

সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ভবন থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ভবনের পানির ট্যাংক থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল (রোববার, ১৫ ফেব্রুয়ারি) রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি সাহেবপাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ এবং পিবিআইয়ের একটি দল ঘটনাস্থলে যায়।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। মরদেহটি একটি নারীর। তার কালো বোরকা পরিহিত ছিল। মনে হচ্ছে ৪ থেকে ৫ দিন আগে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে হত্যা করে গুমের জন্য এখানে ফেলে দিয়েছে। মরদেহটিতে পচন ধরেছে।

আরও পড়ুন:

এদিকে পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফা কামাল রাশেদ জানান, মরদেহটির পরিচয় শনাক্তের জন্য আমাদের একটি দল ঘটনাস্থলে যায়। তবে দেহে পচন ধরায় তার পরিচয় শনাক্ত করা যায়নি।

এএম