Recent event

ঘুষের টাকাসহ উপজেলা প্রকল্প কর্মকর্তা দুদকের হাতে আটক

দুদকের অভিযান
দুদকের অভিযান | ছবি: এখন টিভি
0

ফেনীর সোনাগাজী উপজেলা (পিআইও) প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আল সাঈদ এবং অফিস সহায়ক ঘুষের টাকাসহ দুর্নীতি দমন কমিশনের (দুদক) হাতে আটক হয়েছেন।আজ (বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি) দুপুরের সময় উপজেলার পিআইও অফিস থেকে তাদের আটক করা হয়।

দীর্ঘদিন উপজেলা অফিসে কর্মরত পিআইও প্রকল্প বাস্তবায়নের নামে সোনাগাজীতে হরিলুট শুরু করেছে। অভিযোগের প্রেক্ষিতে দুদক অভিজান পরিচালনা করে সত্যতা পেয়ে তাকে হাতেনাতে টাকাসহ আটক করা হয়।

দুদক নোয়াখালী আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক মো. ফারুক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন:

তিনি জানান, অভিযানের সময় ঘুষের এক লাখ টাকাসহ তাদের আটক করা হয়। তিনি আরও জানান, মোহাম্মদ আল সাঈদের আগে সোনাগাজীর বিভিন্ন প্রকল্প থেকে আরও পাঁচ লাখ টাকা নিয়েছেন। উপজেলার বিভিন্ন এলাকায় পাঁচটি ব্রিজ নির্মাণে ১২ লাখ টাকা ঘুষ দাবি করেছিলেন।

দুদকের এই কর্মকর্তা আরও জানান, অপরাধী আটক করা হয়েছে। কাগজপত্র তৈরির কাজ চলছে, তাকে পুলিশে সোপর্দ করা হবে।

এসএস