ভোলায় কোস্টগার্ডের বিশেষ অভিযান; ২০০০ লিটার ডিজেলসহ আটক ২

কোস্টগার্ড হেফাজতে জব্দকৃত জ্বালানি ও আটকরা
কোস্টগার্ড হেফাজতে জব্দকৃত জ্বালানি ও আটকরা | ছবি: এখন টিভি
0

ভোলায় এক বিশেষ অভিযান চালিয়ে অবৈধ জ্বালানি তেলসহ দু’জনকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এসময় জব্দ করা হয়েছে প্রায় ২ হাজার লিটার ডিজেল।

আজ (বৃহস্পতিবার, ২ এপ্রিল) রাতে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে কোস্টগার্ড দক্ষিণ জোন একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ফেরিঘাট সংলগ্ন এলাকা থেকে একটি স্টিল বডি নৌকায় করে অবৈধভাবে জ্বালানি তেল পাচারের সময় দু’জন চোরাকারবারিকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে প্রায় ২ লাখ টাকা মূল্যের ২ হাজার লিটার জ্বালানি তেল ডিজেল জব্দ করা হয়।

আরও পড়ুন:

পরবর্তীতে জব্দকৃত তেল ভোলা সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে স্থানীয় একটি ফিলিং স্টেশনে বাজারমূল্যে বিক্রি করা হয় বলেও জানান তিনি। জানা যায়, আটক ব্যক্তিদের কাছ থেকে ৭০ হাজার টাকা জরিমানাও আদায় করা হয়েছে।

কোস্টগার্ড জানায়, দেশের অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এসএইচ