আজ (বুধবার, ৮ এপ্রিল) বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় এই অভিযান পরিচালনা করে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নীলগঞ্জ এলাকার ওই গোডাউনে অভিযান চালানো হয়। তল্লাশিকালে মিলের একটি গোডাউনে বিপুল পরিমাণ ভোজ্য তেলের সন্ধান মেলে।
সেখানে মোট ২১১ ব্যারেল তেল মজুত ছিল, যার মধ্যে সয়াবিন তেল ৮১ ব্যারেল, পামওয়েল ৯০ ব্যারেল সুপার ওয়েল, প্রতিটি ব্যারেলে ২০৪ লিটার করে তেল ছিল।
আরও পড়ুন:
জব্দকৃত মোট ৪৩ হাজার ৪৪ লিটার তেলের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯১ লাখ টাকা।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, ভোজ্যতেলের বাজার অস্থির করতে এবং অধিক মুনাফার উদ্দেশে এই বিপুল পরিমাণ পণ্য মজুত করা হয়েছিল।
এ অপরাধে মিল মালিক হাসিব ইমামীকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং মজুতকৃত তেল দ্রুত বাজারে সরবরাহের নির্দেশ দেয়া হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।





