স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রতনদি তালতলি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাচারিকান্দা মোল্লা বাড়ির সামনে বসেৃ শহীদুল মোল্লাকে (৪৫) তার চাচাতো ভাই দুলাল মোল্লা পিঠে ছুরি দিয়ে আঘাত করে।
আহত শহিদুল মোল্লাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন:
ঘটনার পরপরই স্থানীয়রা অভিযুক্ত দুলাল মোল্লাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
গলাচিপা থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিল্লুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমিজমা বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ উদ্ধার করে সুরাত হাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত দুলালিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।’





