জেনেভা ক্যাম্পে অভিযান: অর্ধকোটি টাকার মাদক ও অস্ত্র উদ্ধার

জেনেভা ক্যাম্পে অভিযান
জেনেভা ক্যাম্পে অভিযান | ছবি: এখন টিভি
0

রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে প্রায় অর্ধকোটি টাকার মাদক ও একটি বিদেশি অস্ত্র উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আটক করা হয় বেশ কয়েকজনকে।

মঙ্গলবার রাতে জেনেভা ক্যাম্পে অভিযান চালায় পুলিশ ও এপিবিএন। পুলিশ জানায়, অনেক বছর ধরে টেইলার্স ব্যবসার আড়ালে মানু নামে একজন, মাদক বিক্রি করে আসছিলো। পরে তার বাসায় অভিযান চালিয়ে অর্ধকোটি টাকার হেরোইন ও গাঁজা উদ্ধার করে।

তবে অভিযানের তথ্য পেয়ে পালিয়ে যায় মানু। পরে আরেকটি বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় একটি বিদেশি অস্ত্র। এসময় মাদক ব্যবসা ও বিভিন্ন অপরাধে জড়িত বেশক'জনকে আটক করে পুলিশ।

এএইচ