গদতকাল (বৃহস্পতিবার, ২৩ এপ্রিল) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন দুর্গাপুর থানার ওসি মো. কামরুল হাসান।
এর আগে, বুধবার দিবাগত রাতে উপজেলার ঝানজাইল বাজার এলাকায় অভিযান চালিয়ে ওষুধসহ আনোয়ার হোসেনকে আটক করে পুলিশ। আটক আনোয়ার হোসেন উপজেলার উত্তর নয়াগাঁও গ্রামের মো. ফজলুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মেসার্স খোরশেদ ফিলিং স্টেশনের দক্ষিণ পাশে শুকনাকুড়ি ছোট ব্রিজের ওপর আনোয়ার হোসেন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
আরও পড়ুন:
আরও জানানো হয়, তল্লাশি চালিয়ে আটক আনোয়ারের কাছে থাকা মোট তিনটি সাদা প্লাস্টিকের বস্তার ভেতর থেকে এক হাজার ৯০০ পাতা ভারতীয় ওষুধ জব্দ করে পুলিশ। এর মধ্যে ৬৫০ পাতা ‘জেস্টাভিটাল’ এবং ১ হাজার ২৫০ পাতা ‘ক্যালেইড-ডি প্লাস’ ট্যাবলেট রয়েছে। জব্দকৃত এ ওষুধগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ১০ হাজার টাকা বলেও জানায় পুলিশ।
দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাক আহমেদ বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনোয়ার হোসেন স্বীকারোক্তি দিয়েছেন। দীর্ঘদিন ধরে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে ওষুধ এনে দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করতো আনোয়ার।’
এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান জানান, আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।





