নরসিংদীতে বিদ্যুৎ উপকেন্দ্রের যন্ত্রাংশ লুট

পলাশ থানা, নরসিংদী
পলাশ থানা, নরসিংদী | ছবি: সংগৃহীত
0

নরসিংদীতে বিদ্যুৎ উপকেন্দ্রের নিরাপত্তা প্রহরী ও লাইনম্যানকে অস্ত্রের মুখে জিম্মি করে তামার তার, ডিসকানেক্ট সুইচের ব্লেড, কন্ট্রোল প্যানেল ক্যাবল ও রাইজারের তার লুটের অভিযোগ উঠেছে।

আজ (রোববার, ২৬ এপ্রিল) ভোরে পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর অধিনস্থ পলাশ উপজেলার ঘোড়াশালের ভাগদী ২০ কেভি বিদ্যুৎ উপকেন্দ্রে এ ঘটনা ঘটে। বিকেলে এ তথ্য নিশ্চিত করে ঘোড়াশাল জোনাল অফিস।

চলতি লাইন থেকে এসব তার কেটে নেয়ার ফলে পশাল উপজেলার ভাগদী, রাজাবোসহ ৪টি গ্রামের বিদ্যুৎ সরবরাহ তাৎক্ষণিক বন্ধ হয়ে যায়।

নরসিংদী পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর ঘোড়াশাল জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক মো. মনোয়ার হোসেন সুমন জানান, রোববার ভোরে ভাগদী সাব-স্টেশনে কর্মরত লাইনম্যান আব্দুল ওয়াজেদ ও নিরাপত্তা প্রহরী ইয়াসিনকে তিনটি মোটরসাইকেল যোগে আসা ৫ থেকে ৬ জন দুর্বৃত্ত দেশিয় অস্ত্রের মুখে জিম্মি করে।

আরও পড়ুন:

এসময় চলতি লাইন থেকে তামার তার, ডিসকানেক্ট সুইসের ব্লেড, কন্ট্রোল প্যানেল ক্যাবল ও রাইজারের তার কেটে নিয়ে যায় তারা। এতে পলাশ উপজেলার কয়েকটি গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা ও পুলিশে খবর দেয়া হয়।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনসহ তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। দ্রতই অবপরাধীদের ধরার প্রচেষ্টাও অব্যাহত রয়েছে।’

এসএইচ