স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা যায়, জনৈক শহিদুল্লাহর মেয়ের বিয়েতে বরপক্ষ থেকে অতিরিক্ত সংখ্যক বরযাত্রী আসাকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তা হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়।
এ ঘটনায় বরপক্ষের পাঁচজন আহত হন। তারা হলেন— মকবুল (৩৫), ফরহাদ (১৪), মোক্তার হোসেন (৪৫), আঞ্জুমান (৩০), এবং চন্দ্রবানু (২৮)। তাদের সবার বাড়ি আড়াইহাজার উপজেলার বড় মনোহরদী এলাকায়।
আরও পড়ুন:
ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করেছেন।
এ বিষয়ে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দীন বলেন, ‘বরযাত্রায় বেশি সংখ্যক লোক আসায় কথা-কাটাকাটির জেরে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এতে পাঁচজন আহত হয়। বিষয়টি নিয়ে পারিবারিকভাবে দুই পক্ষের মধ্যে মিমাংসার চেষ্টা চলছে বলে শুনেছি।’





