গতকাল (শনিবার, ৯ মার্চ) দিবাগত রাত থেকে আজ (রোববার, ১০ মার্চ) সকাল ৬টা পর্যন্ত কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার মহেলা ও দুর্গাপুর ইউনিয়নের কদিম হামজানী এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলাম।
অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সংশ্লিষ্টদের মোট ৩ লাখ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
আরও পড়ুন:
এসময় মোবাইল কোর্ট পরিচালনাকালে ঘটনাস্থলে থাকা দু’টি এক্সকাভেটর মেশিন বিনষ্ট করা হয় এবং অবৈধভাবে বালু পরিবহনে ব্যবহৃত দুটি ড্রাম ট্রাক হেফাজতে নেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো খায়রুল ইসলাম রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে জানান, জনস্বার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




