নিহতের পরিবারের দাবী ডাকাত দলের হামলায় নজরুল নিহত হয়।
নিহতের স্ত্রী শাহানাজ বেগম জানান, রাত সাড়ে ১২টার দিকে ৪ থেকে ৫ জনের একদল মুখোশধারী ডাকাতদল তার স্বামীর নাম ধরে ডাকেন। দরজা খোলার পর এসময় মুখোশধারীরা ঘরে প্রবেশ করে তার স্বামীর হাত পা বেধে মারধর করেন। তাকেও হাত পা বেধে মারধর করে ঘরের চাবি নিয়ে নেয়।
আরও পড়ুন:
এ সময় চিনে ফেলার কারণে তার স্বামী নজরুল ইসলামকে শ্বাসরোধ করে হত্যা করে। ঘরে থাকা নগদ ৬০ হাজার টাকা ও প্রায় ৫ ভরি স্বর্ণালংকারসহ ১২ লাখ টাকার মালামাল লুট করে নেয়ার অভিযোগ করেন নিহতের স্ত্রী।
এদিকে নারায়ণগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, ঘটনাটি ডাকাতি নয়। দেনাপাওনা সংক্রান্ত বিরোধের জেরে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য উজ্জ্বল নামে একজনকে আটক করা হয়েছে। বিস্তারিত তদন্তের পর জানা যাবে বলেও জানিয়েছে পুলিশ।




