চট্টগ্রামে শিশু ধর্ষণের অভিযোগে যুবক অবরুদ্ধ, এলাকাজুড়ে উত্তেজনা

যুবক অবরুদ্ধ
যুবক অবরুদ্ধ | ছবি: এখন টিভি
1

চট্টগ্রামের বাকলিয়ায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত এক যুবককে অবরুদ্ধ করে রেখেছে স্থানীয়রা। এ ঘটনায় পুরো এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আজ (বৃহস্পতিবার, ২১ মে) বিকেলে নগরের বাকলিয়া থানা এলাকার ১৯ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান ঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে শিশুকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। অভিযুক্ত যুবককে অবরুদ্ধ করতে গিয়ে পুলিশের সঙ্গে এলাকাবাসীর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়েছে পুলিশ। তাদের ছোড়া গুলিতে আহত হয়েছেন কয়েকজন যুবক।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে শিশুটিকে ধর্ষণ এ ঘটনা ঘটে। তাকে গুরুতর অবস্থায় চমেক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। যেই যুবকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তার নাম মনি। তিনি স্থানীয় একটি ডেকোরেশন দোকানে কাজ করে।

আরও পড়ুন:

পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে এবং তাকে উদ্ধার করে নিয়ে যেতে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। পরে শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে কাজ করছে পুলিশ। শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

এর আগে বৃহস্পতিবার বিকেল ঘটনা জানাননি হলে অভিযুক্ত যুবককে স্তানীয় একটা মাদ্রাদায় অবরুদ্ধ করে রাখে এলাকাবাসী।

এসএস