মহেশপুরে বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ একজন আটক

বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ আটক ব্যক্তি
বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ আটক ব্যক্তি | ছবি: এখন টিভি
0

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা থেকে বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ (বুধবার, ৩ জুন) ভোরে উপজেলার বাঘাডাঙ্গা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম রফিকুল ইসলাম। তিনি মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের শামসুল মণ্ডলের ছেলে।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে বাঘাডাঙ্গা সীমান্ত ফাঁড়ির (বিওপি) একটি টহল দল সীমান্ত পিলার ৬০/৮১-আর এলাকার সংলগ্ন বাংলাদেশ অংশে অভিযান চালায়। এসময় বেনোপাড়া মাঠের একটি ঘাসক্ষেত থেকে রফিকুল ইসলামকে একটি ইউএসএ’র (আমেরিকা) তৈরি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিনসহ হাতেনাতে আটক করা হয়।

বিজিবি জানায়, আটক ব্যক্তির কাছ থেকে উদ্ধার হওয়া অবৈধ অস্ত্র ও ম্যাগাজিন জব্দ করা হয়েছে। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাকে মহেশপুর থানায় সোপর্দ করার কার্যক্রম চলমান রয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ রোধে বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

এনএইচ