বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে চোরাচালানি পণ্য জব্দ

বিজিবির অভিযানে জব্দকৃত চোরাচালানি পণ্য
বিজিবির অভিযানে জব্দকৃত চোরাচালানি পণ্য | ছবি: এখন টিভি
0

যশোরের বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় শাড়িসহ বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল (সোমবার, ৬ জুলাই) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় পরিচালিত চোরাচালানবিরোধী অভিযানে ১৮টি ভারতীয় শাড়ি, একটি কম্বল, ১৪ কেজি ফুসকা এবং ৫২টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।

আরও পড়ুন:

বিজিবির তথ্য অনুযায়ী, জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৮৯ হাজার ৭০০ টাকা।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, ‘সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পরিচালিত অভিযানে বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে।’

এসএইচ