যশোরে অস্ত্র-গুলিসহ আটক ৩

অস্ত্র-গুলিসহ আটক ৩
অস্ত্র-গুলিসহ আটক ৩ | ছবি: এখন টিভি
0

যশোরের অভয়নগর থেকে একটি দেশিয় ওয়ান শ্যুটারগান ও ২ রাউন্ড তাজা গুলিসহ ৩ জনকে আটক করা হয়েছে। আজ (রোববার, ২৩ আগস্ট) ভোরে অভয়নগর উপজেলার চলিশিয়া ইউনিয়নের চলিশিয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, অভয়নগরের ধোপাদি মধ্যপাড়া এলাকার বাবু রশখের রছলে আলামিন শেখ ও বুইকারা এলাকার নেছার আলী খাঁর ছেলে বিল্লাল খাঁ এবং ধোপাদি এলাকার মোক্তার গাজীর ছেলে জুয়েল গাজী।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানকালে সন্দেহভাজন ৩ জনকে জিজ্ঞাসাবাদ ও পরে তাদের দেহ তল্লাশি করে আলামিন শেখের কাছ থেকে একটি ওয়ান শ্যুটারগান ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় অভয়নগর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

এএইচ