গ্রেপ্তার ব্যক্তিরা; হলেন টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নতুনপাড়া এলাকার জাফর আলম (৫৫) এবং করাচিপাড়া এলাকার মো. তারেক (১৯)।
র্যাব-১৫ জানায়, গতকাল বুধবার (২৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে টেকনাফ-কক্সবাজার সড়কের টেকনাফ ক্যাম্পের প্রধান ফটকের সামনে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালাচ্ছিল র্যাবের একটি দল। এ সময় সন্দেহজনক একটি পিকআপ ভ্যানকে থামিয়ে তল্লাশি করা হয়।
আরও পড়ুন:
তল্লাশির একপর্যায়ে পিকআপের চালকের আসনের পেছনে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ১ লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে পিকআপে থাকা দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে র্যাব।
র্যাব জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। উদ্ধার করা ইয়াবা, পিকআপ ও মোবাইল ফোনসহ তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।




