যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১

মরদেহের প্রতীকী
মরদেহের প্রতীকী | ছবি: এখন টিভি
0

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তের গুলিতে একজন নিহত হয়েছে। এ ঘটনায় একজন গুলিবিদ্ধসহ আহত হয়েছে আরও দুইজন। গতকাল (রোববার, ৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ধলপুরের সরদার গলির একটি রিকশা গ্যারেজে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান— রাতে ওই গ্যারেজে আড্ডা দিচ্ছিলেন ইমরান, সাদ্দাম, কালা রিয়াজসহ কয়েকজন। এর মধ্যে গ্যারেজের একজনের কাছ থেকে মোবাইল কেড়ে নেয় কালা রিয়াজ। পরে মোবাইল চাইতে গেলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এক রিকশাচালককে আহত করে সে।

এর কিছুক্ষণ পরই গোলাগুলি করে কালা রিয়াজ। এতে দুইজন গুলিবিদ্ধ হয়। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত ১২টার দিকে ইমরান নামে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

তবে গোয়েন্দা পুলিশের ওয়ারি জোনের ডিসি মোল্লা মোহাম্মদ শাহিন জানান, অভিযুক্ত কালা রিয়াজ নানা অপরাধের সঙ্গে যুক্ত। আধিপত্য বিস্তার ও মাদকের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড বলে জানান তিনি।

জেআর