বিজ্ঞপ্তিতে বলা হয়, রমনা বিভাগ কর্তৃক ৩৬ জন, লালবাগ বিভাগ কর্তৃক ৪২ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৮০ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৬৮ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ১১৪ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১৪৩ জন, গুলশান বিভাগ কর্তৃক ৩৯ জন, উত্তরা বিভাগ কর্তৃক ৪২ জন এবং গোয়েন্দা বিভাগ কর্তৃক ১৩ জন রয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযানকালে দুটি চাইনিজ কুড়াল, ২টি সুইচ গিয়ার, ১টি চাকু, ১টি ছুরি, ৬টি ককটেল, ৩২ কেজি ৬৫৫ গ্রাম গাঁজা, ৬২৩ পিস ইয়াবা, ৭ গ্রাম হেরোইন, ২টি প্রাইভেটকার, ১টি অটোরিকশা, ৭টি ল্যাপটপ, ৬৭টি মোবাইল ফোন, বিভিন্ন অপারেটরের ৪৮৪টি সিমকার্ড, ২৭টি ভিসা কার্ড এবং ৪টি ইলেকট্রনিক্স চিপ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।





