শাহজালাল বিমানবন্দরে ২৪ লিটার লিকারসহ আটক ৫ যাত্রী

জব্দকৃত লিকার
জব্দকৃত লিকার | ছবি: সংগৃহীত
0

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের অভিযানে মোট ২৪ লিটার লিকারসহ ৫ যাত্রীকে আটক করা হয়েছে। জানানো হয়, জব্দকৃত লিকারের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা।

আজ (শুক্রবার, ১১ সেপ্টেম্বর) এক গোপন তথ্যের ভিত্তিতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। পরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক যাত্রীরা হলেন— কাশেম, মো. মামুন, তপন, ফয়সাল মিয়া ও সামসুল আলম পলাশ।

কাস্টমস গোয়েন্দা জানায়, মুম্বাই-ঢাকা রুটের এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটযোগে আগত কয়েকজন যাত্রীর ব্যাগেজে আমদানি নিষিদ্ধ পণ্য বহন করা হতে পারে বলে জানতে পারে তারা। এর প্রেক্ষিতে সি-শিফটের কর্মকর্তারা পূর্বপরিকল্পনা অনুযায়ী বিমানবন্দরের গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থান নেন।

আরও পড়ুন:

ফ্লাইটটি আনুমানিক সকাল ১০টা ৫৬ মিনিটে বিমানবন্দরে অবতরণ করে। ইমিগ্রেশন ও ব্যাগেজ সংগ্রহ শেষে যাত্রীরা গ্রিন চ্যানেল অতিক্রমকালে সন্দেহভাজনদের ব্যাগেজ তল্লাশি করা হয়। তল্লাশিতে ৫ জন যাত্রীর ব্যাগ থেকে মোট ২৪ লিটার লিকার পাওয়া যায়।

একই ফ্লাইটে বারবার লিকার—সংঘবদ্ধ চক্রের যোগসূত্র খতিয়ে দেখা হবে বলে আশ্বস্ত করে কাস্টমস গোয়েন্দা। বিজ্ঞপ্তিতে বলা হয়, একই রুট ও একই ফ্লাইটের একাধিক যাত্রীর মাধ্যমে এভাবে লিকার বহনের ঘটনাকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বিষয়টি সংঘবদ্ধভাবে সংগঠিত কি না, এর নেপথ্যে কারা জড়িত এবং কোনো সংঘবদ্ধ চক্র যাত্রীদের ব্যবহার করছে কি না—তা উদ্‌ঘাটনে একটি বিশেষ তদন্ত দল অনুসন্ধান করছে।

এসএইচ