যশোর সীমান্তে বিজিবির অভিযানে চোরাচালানি পণ্য জব্দ

অভিযানে জব্দকৃত পণ্য
অভিযানে জব্দকৃত পণ্য | ছবি: এখন টিভি
0

যশোর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করেছে বিজিবি। এ সময় ৩১টি শাড়ি, কম্বল, খাদ্য ও কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। জব্দ পণ্যের আনুমানিক মূল্য ২ লাখ ৭৫ হাজার টাকা।

আজ (রোববার, ২০ সেপ্টেম্বর) যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির সীমান্তবর্তী বিওপির টহলদল চোরাচালানবিরোধী অভিযান চালায়। অভিযানে ৩১টি শাড়ি, ৪টি কম্বল, ৬টি খাদ্যসামগ্রী এবং ১৫টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।

বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, মাদক ও চোরাচালানি মালামাল পাচারকারী চক্রের বিরুদ্ধে সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব পণ্য জব্দ করা হয়েছে।

এএইচ