কমলাপুর স্টেশনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

প্রতীকী
প্রতীকী | ছবি: এখন টিভি
0

কমলাপুর রেলওয়ে স্টেশনে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা দুজনই কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের কর্মী বলে জানিয়েছে ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার হারুন অর রশীদ।

আজ (সোমবার, ২১ সেপ্টেম্বর) বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এসব জানান তিনি। বলেন, ‘ককটেল বিস্ফোরণের পরপরই ঘটনাস্থল পরিদর্শন করে তথ্য সংগ্রহে জোর দেয় পুলিশ। গোয়েন্দা তথ্য ও বিশ্বস্ত সূত্রের ভিত্তিতে দুইজনকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।’

আওয়ামী লীগের লকডাউনকে কেন্দ্র করে জনমনে ভয় ভীতি সৃষ্টি ও মাঠ পর্যায়ের অবস্থান জানান দিতে এ ঘটনা ঘটানো হয় বলে জানান মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার হারুন অর রশীদ।

এএইচ