গতকাল (রোববার, ২৪ অক্টোবর) মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সামস্তা এলাকার কছুয়াপোতা গ্রামের রাস্তার মসজিদ পাশ থেকে হাবিলদার মো. একলিম হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে আসামিবিহীন ৭১ বোতল ভারতীয় সিরাপ আটক করা হয়।
এর আগে ২৩ অক্টোবর রাত সাড়ে আটটার দিকে কুন্নিপাড়া এলাকার শ্রীনাথপুর গ্রামের রানাঁর শিম খেতের ভেতর থেকে হাবিলদার মো. মওজুদুর ইসলাম অভিযান চালিয়ে আসামি-বিহীন বিভিন্ন প্রকার ভারতীয় ইমিটেশন গহনা উদ্ধার করেন।
একই সময়ে নতুনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার হায়দার আলী আম বাগান থেকে হাবিলদার মো. মিকাইল হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ৩০ প্যাকেট ভারতীয় কীটনাশক উদ্ধার করা হয়।
এদিকে, ২৪ অক্টোবর ভোর সাড়ে পাঁচটার দিকে কুসুমপুর এলাকার পিপুলবাড়ীয়া গ্রামের রুহুলের বাঁশ বাগান থেকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে প্রবেশের সময় ২ জন পুরুষ নাগরিককে আটক করা হয়। নায়েব সুবেদার মো. ভূঁইয়া ইকবাল হোসেনের নেতৃত্বে এই টহল পরিচালনা করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন; খুলনা সদর থানার রূপসার চর গ্রামের আদম আলী শেখের ছেলে রফিকুল ইসলাম শেখ (৪৫) এবং মোড়েলগঞ্জ থানার খালকুলা গ্রামের মো. শাহ আলম খানের ছেলে বাসার খান (১৯)। আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।





