গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৩৬ জন, লালবাগ বিভাগ ৪৭ জন, ওয়ারী বিভাগ ৫৫ জন, মতিঝিল বিভাগ ৬৩ জন, তেজগাঁও বিভাগ ৭৩ জন, মিরপুর বিভাগ ১৫০ জন, গুলশান বিভাগ ৫০ জন, উত্তরা বিভাগ ৪৬ জন, গোয়েন্দা বিভাগ কর্তৃক ৪ জন ও এসআরইউ বিভাগ ১ জনকে গ্রেপ্তার করেছে।
অভিযানকালে ৫ কেজি ২৫৫ গ্রাম গাঁজা, ২৩১৪৬ পিস ইয়াবা, ৮০ বোতল এস্কাফ সিরাপ, ১ টি মোটরসাইকেল, ১ টি প্রাইভেটকার, ২টি ওয়াকিটকি, ৬ টি মোবাইলফোন, ৩৫০ কেজি স্ক্যাপ কেবল ও একজন ভিকটিম উদ্ধার করা হয়।
গতকাল (বুধবার, ২৮ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।





