গতকাল (শনিবার, ৩১ অক্টোবর) রাত ৯টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জগন্নাথপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— দেবহাটার নওয়াপাড়া গ্রামের হান্নান শেখ (৪৭) ও কবির শেখ (৩০)।
এসআরবি-৬-এর দেয়া তথ্য অনুযায়ী, অভিযানে ২৪৬ বোতল ফেয়ারড্রিল, ৮০ বোতল উইনকেরেক্স ও ২১ বোতল এস্কাফ উদ্ধার করা হয়। সব মিলিয়ে উদ্ধার করা হয় ৩৪৭ বোতল ফেনসিডিল সদৃশ মাদক।
অভিযান শেষে উদ্ধার করা মাদক জব্দ করা হয়। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে দেবহাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের উদ্ধার করা মাদকসহ থানায় হস্তান্তর করা হয়।
এসআরবি-৬-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ জানান, মাদক ও অবৈধ পণ্যের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।





