জেলা: নীলফামারী
‘শেষ মাথা পর্যন্ত গেলেও সমস্যা হবে না' বলার পরই জামায়াত নেতাদের নিয়ে ভেঙে পড়লো সাঁকো

‘শেষ মাথা পর্যন্ত গেলেও সমস্যা হবে না' বলার পরই জামায়াত নেতাদের নিয়ে ভেঙে পড়লো সাঁকো

নীলফামারীর ডিমলা উপজেলায় কাঠের সাঁকো পরিদর্শনে গিয়ে সেটি ভেঙে নদীতে পড়ে আহত হয়েছেন জামায়াতে ইসলামীর কয়েকজন নেতাকর্মী। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুস সাত্তার। এ ঘটনায় তিনজন নেতাকর্মী আহত হয়েছেন।

নীলফামারীতে সিলগালা গোডাউন থেকে ২ কোটি টাকার নিষিদ্ধ কীটনাশক উধাও!

নীলফামারীতে সিলগালা গোডাউন থেকে ২ কোটি টাকার নিষিদ্ধ কীটনাশক উধাও!

নীলফামারীর সৈয়দপুরে আদালতের নির্দেশে বিসিক শিল্প নগরীর একটি সিলগালা করা গোডাউন থেকে রহস্যজনকভাবে উধাও হয়ে গেছে জব্দ করা প্রায় দুই কোটি টাকার নিষিদ্ধ কীটনাশক। দুই বছর আগে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে নিষিদ্ধ কীটনাশক জব্দ করে সিলগালা করা হয় গোডাউনটি। কিন্তু পুনরায় আদালতের নির্দেশে আলামত ধ্বংস করতে গিয়ে দেখা যায়, ভেতরে নেই সেই মালামাল। কীভাবে সিলগালা গোডাউন থেকে উধাও হলো বিপুল পরিমাণ নিষিদ্ধ কীটনাশক, এ নিয়েই উঠেছে নানা প্রশ্ন।

৬ বছর ধরে বন্ধ পঞ্চগড় সুগার মিল; ঋণের বোঝা ছাড়িয়েছে ৭০০ কোটি

৬ বছর ধরে বন্ধ পঞ্চগড় সুগার মিল; ঋণের বোঝা ছাড়িয়েছে ৭০০ কোটি

প্রায় ৬ বছর ধরে আখ মাড়াই বন্ধ রয়েছে পঞ্চগড় সুগার মিলে। মিল এলাকায় বর্তমানে ভুতুড়ে পরিবেশ। কর্মহীন হয়ে পড়েছেন অনেক শ্রমিক। সরকার মিলটি চালুর আশ্বাস দিলেও নেই দৃশ্যমান কোনো উদ্যোগ। এদিকে মিলটি বন্ধ থাকলেও বাড়ছে ঋণের বোঝা। যার বর্তমান ঋণ ৭০০ কোটি টাকা ছাড়িয়েছে। প্রতিবছরই বাড়ছে ব্যাংক ঋণের সুদ।

৬৬০ প্রতিরোধ কমিটি; তিন বছরে নীলফামারীতে ঠেকানো গেছে মাত্র ১১ বাল্যবিবাহ

৬৬০ প্রতিরোধ কমিটি; তিন বছরে নীলফামারীতে ঠেকানো গেছে মাত্র ১১ বাল্যবিবাহ

নীলফামারীতে বাল্যবিয়ের হার ৪২ দশমিক ৪ শতাংশ। জেলায় প্রতিরোধ কমিটি রয়েছে ৬৬০টি। যদিও গত তিন বছরে বন্ধ হয়েছে মাত্র ১১টি। সরকারি কমিটির পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা কাজ করলেও কিছুতেই কমছে না এই সামাজিক ব্যাধি। স্থানীয়দের অভিযোগ, পারিবারিক অস্বচ্ছলতা, নিরাপত্তাহীনতা, অসচেতনতা অনেক ক্ষেত্রে বাল্যবিবাহে সহায়ক হচ্ছে।

নীলফামারীর ডোমারে ট্রাকচাপায় নিহত ৪

নীলফামারীর ডোমারে ট্রাকচাপায় নিহত ৪

নীলফামারীর ডোমারে ট্রাকচাপায় চারজন নিহত হয়েছেন। আজ (রোববার, ১২ জুলাই) বিকেলে ডোমার উপজেলার বোড়াগাড়ী ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।

নীলফামারীতে মাত্র ৫০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার খেলা দেখার টিকিট

নীলফামারীতে মাত্র ৫০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার খেলা দেখার টিকিট

ফিফা বিশ্বকাপ ২০২৬ (FIFA World Cup 2026)-এর কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড (Argentina vs Switzerland)। হাইভোল্টেজ এই ম্যাচকে কেন্দ্র করে দেশজুড়ে ফুটবল উন্মাদনা এখন তুঙ্গে। এরই ধারাবাহিকতায় নীলফামারীর সৈয়দপুরে (Saidpur, Nilphamari) তৈরি হয়েছে এক ব্যতিক্রমী আবহ। সেখানকার স্থানীয় সিনেমা হলে এখন আর শুধু সিনেমা নয়, ফুটবলপ্রেমীদের চাহিদার কথা মাথায় রেখে বড় পর্দায় (Big screen football match live) সরাসরি দেখানো হচ্ছে বিশ্বকাপ ফুটবলের রোমাঞ্চকর লড়াই। মাত্র ৫০ টাকার টিকিটে শীতাতপ নিয়ন্ত্রিত (AC cinema hall) আরামদায়ক পরিবেশে খেলা দেখার সুযোগ থাকায় দর্শকদের মাঝে ব্যাপক সাড়া মিলছে (Argentina Match Tickets Selling at 50 Taka: Watch World Cup Live on Cinema Screen in Nilphamari)।

প্রকল্প আছে, বাস্তবায়ন নেই; থমকে উত্তরের জনপথের উন্নয়ন

প্রকল্প আছে, বাস্তবায়ন নেই; থমকে উত্তরের জনপথের উন্নয়ন

মুখ থুবড়ে পড়েছে নীলফামারীর উন্নয়নের সম্ভাবনা। একের পর এক বড় প্রকল্পের ঘোষণা এলেও বাস্তবায়নের অভাবে হতাশ হয়ে পড়ছে উত্তরের মানুষ। অবকাঠামো ও সংযোগ পথ থাকলেও চিলাহাটি স্থলবন্দর পাশাপাশি ভারতের সঙ্গে রেল যোগাযোগ এখন দুঃস্বপ্ন। আর এবার অনিশ্চয়তার মুখে সৈয়দপুর আন্তর্জাতিক বিমানবন্দরের পরিকল্পনাও। বিশ্লেষকরা বলছেন, এসব যোগাযোগ ও বাণিজ্যপথের উন্নয়ন না হলে অর্থনৈতিক অগ্রগতি কখনোই কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাবে না।

নীলফামারীতে ট্রাক-মিথিলা গাড়ির সংঘর্ষ, নিহত ২

নীলফামারীতে ট্রাক-মিথিলা গাড়ির সংঘর্ষ, নিহত ২

নীলফামারীর ডোমারে ট্রাক ও মিথিলা গাড়ির সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। গতকাল (শুক্রবার, ২২ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডোমার-দেবীগঞ্জ মহাসড়কের সোনারায় বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

চীনা কোম্পানি ‘ম্যাজেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

চীনা কোম্পানি ‘ম্যাজেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

বিশ্বব্যাপী বর্তমান পরিস্থিতির প্রভাব পড়েছে নীলফামারীর উত্তরা ইপিজেডের চশমা ও অপটিক্যাল ফ্রেম তৈরির চীনা কোম্পানি ‘ম্যাজেন (বিডি) ইন্ডাস্ট্রিজ লিমিটেড’-এ। কাঁচামালের তীব্র সংকট এবং ক্রেতাদের ক্রয়াদেশ (বায়ার অর্ডার) আশঙ্কাজনক হারে হ্রাস পাওয়ায় কারখানাটি অনির্দিষ্টকালের জন্য লে-অফ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

নীলফামারীর মিষ্টি কুমড়া রপ্তানির উদ্যোগ মধ্যপ্রাচ্যে

নীলফামারীর মিষ্টি কুমড়া রপ্তানির উদ্যোগ মধ্যপ্রাচ্যে

আলুর পর এবার বিদেশে রপ্তানি হচ্ছে নীলফামারীর মিষ্টি কুমড়া। নিরাপদ খাদ্য কর্মসূচির আওতায় এ উপজেলায় এবার ২০০ বিঘা জমিতে চাষ হয়েছে মিষ্টি কুমড়া। জৈব পদ্ধতিতে উৎপাদিত কুমড়া এবার মধ্যপ্রাচ্যে রপ্তানির চেষ্টা চলছে। প্রতি বিঘায় ৭০ থেকে ৮০ হাজার টাকা লাভের আশা করছেন কৃষকরা।