চলতি মৌসুমে চায়ের প্রথম নিলাম আজ

চা বাগান থেকে চা তুলে নিয়ে যাওয়া হচ্ছে
চা বাগান থেকে চা তুলে নিয়ে যাওয়া হচ্ছে | ছবি: এখন টিভি
0

চলতি মৌসুমে চায়ের প্রথম নিলাম অনুষ্ঠিত হচ্ছে আজ (সোমবার, ২৭ এপ্রিল)। চট্টগ্রামের আগ্রাবাদে নিলামে অংশ নিচ্ছেন কয়েকশো বিডাররা।

এ বছর চট্টগ্রামে ৪৭টি, শ্রীমঙ্গলে ৪৭টি ও পঞ্চগড়ে ২৫টি নিলাম অনুষ্ঠিত হবে। এবার দেশের ১৭১টি চা বাগানে মোট ১০ কোটি ৩০ লাখ কেজি চা পাতা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে চা বোর্ড।

আরও পড়ুন:

সব শেষ বছরে উৎপাদন হয়েছিল ৯ কোটি ৪৯ লাখ কেজি। বাগানগুলো থেকে পর্যাপ্ত সরবরাহ না থাকায় গত বছর নিলামে চা-পাতার দাম ছিলো ঊর্ধ্বমুখী। এতে লোকসান কাটিয়ে লাভের মুখ দেখেছেন অনেক বাগান মালিক।

বিডাররা জানান, ভালো মানের ও বিশেষায়িত চা পাতা উৎপাদন করা গেলে দেশের বাজারে যেমন চাহিদা বাড়বে, তেমনি রপ্তানিও করা যাবে। তবে শ্রমিকদের মজুরি, জ্বালানির মূল্য বৃদ্ধিতে চা-পাতার দাম বাড়তে পারে বলে জানান বাগান মালিকরা।

এফএস