আজ (বৃহস্পতিবার, ২৩ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান।
তিনি বলেন, ‘ভারতীয় ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে চিঠির মাধ্যমে আমদানি-রপ্তানি বন্ধের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তাই আজ সকাল থেকে দুই দেশের মাঝে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে বন্দর অভ্যন্তরে পণ্য লোড-আনলোড কার্যক্রম। আগামীকাল (শুক্রবার, ২৪ এপ্রিল) সাপ্তাহিক ছুটি শেষে শনিবার (২৫ এপ্রিল) থেকে আবারো হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হবে।’
আরও পড়ুন:
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি আরিফুল ইসলাম বলেন, ‘আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।’





