Recent event

জুনিয়র বৃত্তির ফল প্রকাশ: কোন বোর্ডে কতজন বৃত্তি পেলেন

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল
জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল | ছবি: এখন টিভি
24

দীর্ঘ এক যুগ পর অনুষ্ঠিত অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল (Junior Scholarship Result 2026) আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। বুধবার বেলা দেড়টার দিকে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই ফল ঘোষণা করেন। প্রকাশিত ফলাফল অনুযায়ী, এবার বোর্ডভিত্তিক মেধা তালিকার ভিত্তিতে বৃত্তিপ্রাপ্তদের সংখ্যায় শীর্ষস্থানে রয়েছে ঢাকা বোর্ড।

বোর্ডভিত্তিক বৃত্তিপ্রাপ্ত ও পরীক্ষার্থীর পরিসংখ্যান (Board-wise Scholarship Statistics)

ক্রমিক শিক্ষা বোর্ডের নাম পরীক্ষার্থীর সংখ্যা মেধা বৃত্তি সাধারণ বৃত্তি মোট
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা - ৩৬২২ ৭৭৬২ ১১৩৮৪
রাজশাহী - ১৯১৭ ৪১১০ ৬০২৭
কুমিল্লা - ১৬৭১ ৩৫৮১ ৫২৫২
যশোর - ১৬৫৬ ৩৫৪৯ ৫২০৫
চট্টগ্রাম - ১২২৭ ২৬৩০ ৩৮৫৭
সিলেট - ৯৬০ ২০৫৭ ৩০১৭
বরিশাল - ৮৭০ ১৮৬৫ ২৭৩৫
দিনাজপুর - ১৮১০ ৩৮৮১ ৫৬৯১
ময়মনসিংহ - ৯৬৭ ২০৬৫ ৩০৩২
মোট= ৩,১৫,১৬০ ১৪,৭০০ ৩১,৫০০ ৪৬,২০০
মাদ্রাসা ৪৩,৭০৯ ৬,৭০৮ ১৫,৬৫২ ২২,৩৬০
কারিগরি ২,৬১১ ৮৯ ১০৯ ১৯৮
সর্বমোট= - ২১,৪৯৭ ৪৭,২৬১ ৬৮,৭৫৮

আরও পড়ুন:

পরীক্ষার্থীর পরিসংখ্যান ও অংশগ্রহণের হার (Candidate Participation Details)

এবারের বৃত্তি পরীক্ষায় (Scholarship Exam) ঢাকা বোর্ড থেকে নিবন্ধিত ৮৭,৯৪৯ শিক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছে ৮০,২১৮ জন। তবে মোট নিবন্ধিত পরীক্ষার্থীর মধ্যে ১১.৪ শতাংশ শিক্ষার্থী সব বিষয়ে অংশ নেয়নি। পরিসংখ্যান অনুযায়ী, ঢাকার পর দ্বিতীয় সর্বোচ্চ পরীক্ষার্থী ছিল রাজশাহী বোর্ডে (১২.৬০ শতাংশ)। অন্যদিকে, দেশের সবচেয়ে কম পরীক্ষার্থী অংশ নিয়েছে বরিশাল বোর্ড থেকে (৫.৯৫ শতাংশ)।

সিলেট এবং ময়মনসিংহের মতো নতুন ও ছোট বোর্ডগুলোতে পরীক্ষার্থীর সংখ্যা ছিল যথাক্রমে ২৩,০২২ এবং ২৩,২০০ জন। দেশের ৬১১টি কেন্দ্রে মোট ৩ লাখ ৪৬ হাজার ৫৯১ জন শিক্ষার্থী এবারের মেধা যাচাইয়ের এই পরীক্ষায় অংশ নেয়।

জুনিয়র বৃত্তির ফল দেখুন এখানে

ঢাকা বোর্ডে জুনিয়র বৃত্তির ফল দেখুন এখানে

রাজশাহী বোর্ডে জুনিয়র বৃত্তির ফল দেখুন এখানে

কুমিল্লা বোর্ডে জুনিয়র বৃত্তির ফল দেখুন এখানে

যশোর বোর্ডে জুনিয়র বৃত্তির ফল দেখুন এখানে

বরিশাল বোর্ডে জুনিয়র বৃত্তির ফল দেখুন এখানে

দিনাজপুর বোর্ডে জুনিয়র বৃত্তির ফল দেখুন এখানে

চট্টগ্রাম বোর্ডে জুনিয়র বৃত্তির ফল দেখুন এখানে

ময়মনসিংহ বোর্ডে জুনিয়র বৃত্তির ফল দেখুন এখানে

দাখিলের অষ্টম শ্রেণির বৃত্তির ফল দেখুন এখানে




এসআর