এবছর চারটি দেশের চারজন শিক্ষার্থী এ পুরস্কার লাভ করেন। যার মধ্যে একমাত্র বাংলাদেশি হিসেবে সম্মাননা অর্জন করেন রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট অ্যাফেয়ার্স ও অ্যালামনাই বিভাগের পরিচালক ফাজুরা জুফা বিনতি মুস্তাফা কামাল। তিনি আন্তর্জাতিক শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশ, নৈতিক মূল্যবোধ ও বহুসাংস্কৃতিক সম্প্রীতির গুরুত্ব তুলে ধরেন।
আরও পড়ুন:
রফিকুল ইসলাম সিটি ইউ বাংলাদেশি ইউথ ক্লাবের প্রতিষ্ঠাকালীন পরিচালক। এছাড়া তিনি বাংলাদেশি ইউথ অ্যালায়েন্স মালয়েশিয়ার (বিয়াম) কেন্দ্রীয় সেক্রেটারি হিসেবে প্রবাসী শিক্ষার্থীদের সংগঠিত করা ও নেতৃত্ব বিকাশে কাজ করছেন। আন্তর্জাতিক বিভিন্ন স্বেচ্ছাসেবী উদ্যোগেও তিনি সক্রিয়ভাবে সম্পৃক্ত।
পুরস্কার গ্রহণ শেষে রফিকুল ইসলাম বলেন, ‘আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি শিক্ষার্থীদের নেতৃত্ব, মেধা ও ইতিবাচক অবদান তুলে ধরাই আমাদের লক্ষ্য।’
উল্লেখ্য, সিটি ইউনিভার্সিটির ইতিহাসে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি শিক্ষার্থী এ স্টুডেন্ট অ্যাফেয়ার্স লিডারশিপ অ্যাওয়ার্ড অর্জন করলেন।





