টাঙ্গাইলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবক নিহত

বজ্রপাতের প্রতীকী
বজ্রপাতের প্রতীকী | ছবি: সংগৃহীত
0

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সাইফুল ইসলাম (৩৫) নামের এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ (বৃহস্পতিবার, ৮ অক্টোবর) বিকেলে উপজেলার রসুলপুর ইউনিয়নের মোমিনপুর এলাকায় আঠারোচূড়া বিলে এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম পাশ্ববর্তী ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার বাসিন্দা। স্থানীয় ১,২,৩ নম্বর ইউপি সদস্য রওশনারা বেগম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ইউপি সদস্য রওশনারা বেগম ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সীমান্তবর্তী ফুলবাড়িয়া উপজেলা থেকে ৫-৭ জন যুবক বরশি দিয়ে আঠারোচূড়া বিলে মাছ ধরতে আসে। বিকেলে বৃষ্টির মধ্যে হঠাৎ বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই সাইফুল নিহত হন। পরে নিহতের পরিবার এসে মরদেহ নিয়ে যায়।

আরও পড়ুন:

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোকছেদুর রহমান বলেন, ‘বজ্রপাতে একজনের মৃত্যুর খবর আমরা পেয়েছি।’

এসএইচ