ফেনী গার্লস ক্যাডেট কলেজে একজন ছাড়া সবাই জিপিএ-৫

এসএসসি ও সমমান পরীক্ষার ফল

ফেনী গার্লস ক্যাডেট কলেজের এসএসসি পরীক্ষায় কৃতকার্যরা
ফেনী গার্লস ক্যাডেট কলেজের এসএসসি পরীক্ষায় কৃতকার্যরা | ছবি: এখন টিভি
0

এসএসসি পরীক্ষায় সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে ফেনী গার্লস ক্যাডেট কলেজ। এবার এ প্রতিষ্ঠান থেকে অংশ নেয়া ৫৬ জন শিক্ষার্থীর মধ্যে ৫৫ জনই জিপিএ-৫ পেয়েছেন। আজ (সোমবার, ১০ আগস্ট) কলেজের অধ্যক্ষ কর্নেল এস এম ফয়সল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ফেনী গার্লস ক্যাডেট কলেজ প্রতিষ্ঠার পর থেকেই কুমিল্লা শিক্ষা বোর্ডের অন্যতম সেরা প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে।’

সেই ধারাবাহিকতায় এবছরও সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। সেনা সদস্যদের সঠিক নির্দেশনা, কলেজ প্রশাসনের সময়োপযোগী উদ্যোগ, অনুষদ সদস্যদের আন্তরিক পাঠদান ও প্রেরণা এবং ক্যাডেটদের অব্যাহত অধ্যবসায় এই সফলতার অন্যতম কারণ বলে জানান তিনি।

আরও পড়ুন:

অধ্যক্ষ বলেন, ‘২০২৫ সালের এসএসসি পরীক্ষায়ও প্রতিষ্ঠানটির ৫২ জন শিক্ষার্থীর মধ্যে ৫১ জন জিপিএ-৫ পেয়েছিল। ক্যাডেট কলেজে অনুসরণ করা শৃঙ্খলা, কঠোর অনুশাসন ও যুগোপযোগী শিক্ষাদান পদ্ধতির কারণেই ক্যাডেটরা প্রতিবছর একাডেমিক ক্ষেত্রে ভালো ফলাফল করে আসছে। নিয়মিত অধ্যয়ন, নিয়মানুবর্তিতা ও অধ্যবসায়ের মাধ্যমে অল্প সময়ের পাঠপরিক্রমাতেও বড় অর্জন সম্ভব। সেটি শিক্ষার্থীরা বারবার প্রমাণ করে আসছে।’

আরও পড়ুন:

এদিকে এবারের এসএসসি পরীক্ষায় ফেনীতে পাশের হার ৭২.৬২ শতাংশ। কুমিল্লা বোর্ড সূত্রে জানা যায়, জেলায় জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ১৩৯ জন শিক্ষার্থী। জেলার ১৮৯টি বিদ্যালয় থেকে ১৪ হাজার ৯০০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে পাশ করেছে ১০ হাজার ৮২১ জন। এছাড়া জেলার পাঁচটি বিদ্যালয়ে শতভাগ পাশ করেছে।

এসএস