ফেনী
ফেনী গার্লস ক্যাডেট কলেজে একজন ছাড়া সবাই জিপিএ-৫

ফেনী গার্লস ক্যাডেট কলেজে একজন ছাড়া সবাই জিপিএ-৫

এসএসসি ও সমমান পরীক্ষার ফল

এসএসসি পরীক্ষায় সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে ফেনী গার্লস ক্যাডেট কলেজ। এবার এ প্রতিষ্ঠান থেকে অংশ নেয়া ৫৬ জন শিক্ষার্থীর মধ্যে ৫৫ জনই জিপিএ-৫ পেয়েছেন। আজ (সোমবার, ১০ আগস্ট) কলেজের অধ্যক্ষ কর্নেল এস এম ফয়সল এ তথ্য নিশ্চিত করেছেন।

কুমিল্লা বোর্ডে পাশের হারে শীর্ষে ফেনী, তলানিতে নোয়াখালী

কুমিল্লা বোর্ডে পাশের হারে শীর্ষে ফেনী, তলানিতে নোয়াখালী

এবারের এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডে পাশের হারে শীর্ষে রয়েছে ফেনী জেলা। এ জেলায় পাশের হার ৭২.৬২ শতাংশ, যেখানে বোর্ডের গড় পাশের হার ৬৫.৪২ শতাংশ। ফেনীর পরের অবস্থানে থাকা ব্রাহ্মণবাড়িয়ায় পাশের হার ৭১.৫০ শতাংশ। বোর্ডের ছয় জেলার মধ্যে সর্বনিম্ন পাশের হার নোয়াখালীতে ৫৯.৯৮ শতাংশ।

ফেনীতে ট্রাক্টরে ধাক্কা দিয়ে প্রাণ হারালেন মোটরসাইকেল আরোহী

ফেনীতে ট্রাক্টরে ধাক্কা দিয়ে প্রাণ হারালেন মোটরসাইকেল আরোহী

ফেনীর সোনাগাজীতে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় নুর নবী রিপন (৪৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় নুর আলম (২৫) নামের আরও এক যুবক আহত হয়েছেন।

ফেনীতে ফিলিং স্টেশনে স্বস্তি; আবাসিকে গ্যাস সংকট বহাল

ফেনীতে ফিলিং স্টেশনে স্বস্তি; আবাসিকে গ্যাস সংকট বহাল

টানা ছয় দিন ধরে তীব্র সংকটের পর ফেনীতে গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে। এতে স্বস্তি ফিরেছে সাধারণ গ্রাহক, সিএনজিচালিত অটোরিকশার চালকদের মধ্যে।

ফেনীর সীমান্তে ৫৭ কেজি ভারতীয় গাঁজা জব্দ

ফেনীর সীমান্তে ৫৭ কেজি ভারতীয় গাঁজা জব্দ

ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ (শুক্রবার, ৭ আগস্ট) পরিচালিত এ অভিযানে ৫৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

সংবিধানের আংশিক সংশোধন আমরা মানবো না: মামুনুল হক

সংবিধানের আংশিক সংশোধন আমরা মানবো না: মামুনুল হক

সংবিধানের আংশিক সংশোধন মেনে নেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেন, ‘জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা সংবিধানের পূর্ণাঙ্গ সংস্কার চাই, কোনো আংশিক সংশোধন আমরা মানবো না। দেশের মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে, তাদের রায় নিয়ে তামাশা করা বন্ধ করতে হবে।’

ফেনী সীমান্তে ৯০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য ও মাদক জব্দ

ফেনী সীমান্তে ৯০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য ও মাদক জব্দ

ফেনীর পরশুরাম, ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য ও মাদক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

ফেনীতে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটো রিকশাচালকের

ফেনীতে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটো রিকশাচালকের

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের​ফেনীর ছাগলনাইয়ায় বাসের ধাক্কায় সাইফুল ইসলাম (৩২) নামে এক অটো রিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী আহত হয়েছেন।

ফেনী সীমান্তে অনুপ্রবেশের সময় নাইজেরিয়ান নাগরিক আটক

ফেনী সীমান্তে অনুপ্রবেশের সময় নাইজেরিয়ান নাগরিক আটক

ফেনীর পরশুরাম সীমান্তে অনুপ্রবেশ চেষ্টাকালে অস্টিন (৩৯) নামে এক নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল (সোমবার, ৩ আগস্ট) রাতে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

হঠাৎ গ্যাস বন্ধ, ভোগান্তি ফেনীর বাসিন্দারা

হঠাৎ গ্যাস বন্ধ, ভোগান্তি ফেনীর বাসিন্দারা

কোনো পূর্ব-ঘোষণা ছাড়াই গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় ফেনী শহর ও আশপাশের এলাকায় চরম ভোগান্তিতে পড়েছেন আবাসিক গ্রাহক, হোটেল ব্যবসায়ী এবং সিএনজি, অটোরিকশাচালকরা। গতকাল (রোববার, ২ আগস্ট) বিকেল থেকে জেলার বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কমে যাওয়ার পর একপর্যায়ে সরবরাহ বন্ধ হয়ে যায়।

খাল খনন শেষে বাড়তি টাকা সরকারি কোষাগারে ফেরত, প্রশংসায় ভাসছেন ইউএনও

খাল খনন শেষে বাড়তি টাকা সরকারি কোষাগারে ফেরত, প্রশংসায় ভাসছেন ইউএনও

সরকারি প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহি ও সরকারি অর্থের সাশ্রয়ের এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হলো ফেনী সদর উপজেলায়। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আওতায় দু’টি খাল পুনঃখনন প্রকল্প শেষে অব্যয়িত ১ কোটি ৬৭ লাখ ৬০ হাজার ৭০ টাকা সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে। এ বিষয়ে ইউএনওকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয়রা নানা পোস্ট দিচ্ছেন।

বালু উত্তোলনকে কেন্দ্র করে ছাগলনাইয়ায় উত্তেজনা; র‍্যাব-পুলিশের কড়া নজরদারি

বালু উত্তোলনকে কেন্দ্র করে ছাগলনাইয়ায় উত্তেজনা; র‍্যাব-পুলিশের কড়া নজরদারি

ফেনীর ছাগলনাইয়ায় অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে বিএনপির দু’পক্ষের কর্মসূচি ও পাল্টা কর্মসূচিকে ঘিরে আজ (বুধবার, ২৯ জুলাই) পৌর শহরে থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে র‍্যাব ও পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়।