দেশের ছয় বিভাগে ঝড় ও বৃষ্টি হতে পারে

এআই জেনারেটেড
এআই জেনারেটেড | ছবি: এখন টিভি
0

রাজধানী ঢাকাসহ দেশের ছয় বিভাগের কিছু জায়গায় ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ (শুক্রবার, ৮ মে) অধিদপ্তরের উপ-পরিচালকের পক্ষে আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে এ বিজ্ঞপ্তিতে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও এ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। সেইসঙ্গে বর্ধিত ৫ (পাঁচ) দিনে বৃষ্টিপাতের প্রবনতা বাড়তে পারে বলেও জানায় আবহাওয়া অধিদপ্তর।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকায় বাতাসের গতি ও দিক পূর্ব বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার ।

সকাল ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিলো ৮৪ শতাংশ। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩১ মিনিট এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ১৯ মিনিট।

এসএইচ