রাজশাহীতে বাড়ছে হাম উপসর্গ নিয়ে মৃত্যুর হার, নতুন ভর্তি শতাধিক

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল | ছবি: সংগৃহীত
0

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে রোগী মৃত্যুর হার বাড়ছে। বাড়ছে উপসর্গ নিয়ে আসা রোগীর সংখ্যাও। গেল ৮ দিনে হাসপাতালটিতে হামের উপসর্গে ১৬ জন রোগীর মৃত্যু হয়েছে। আর নতুন করে উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন শতাধিক। আজ (বৃহস্পতিবার, ৯ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

এ অবস্থায় নিয়মিত চিকিৎসায় অব্যাহত রেখেছে হাসপাতাল কর্তৃপক্ষ। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, গেল ২৪ ঘণ্টায় হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময় উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ২৭ জন নতুন শিশু। এ অবস্থায় হামে আক্রান্ত শিশুদের চিকিৎসায় সেবা কার্যক্রম জোরদার করেছে হাসপাতালের শিশু বিভাগ।

আরও পড়ুন:

উপসর্গ ও আক্রান্ত শিশুদের জন্য ১৮টি আইসিইউ দুটি ওয়ার্ড এবং একটি আইসোলেশান ওয়ার্ডে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তবে এ অবস্থাতেও আইসিইউয়ের সংকট কাটিয়ে ওঠতে পারেনি হাসপাতালটি। রাজশাহী খুলনা এবং রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে আসায় হাসপাতালে ১৩২ জন রোগী ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছে। জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত মোট মৃত্যু দাঁড়িয়েছে ৫০ জনে।

ইএ