কুষ্টিয়ায় হাম উপসর্গে ১ শিশুর মৃত্যু

একটি হাসপাতালের হাম ওয়ার্ডের চিত্র
একটি হাসপাতালের হাম ওয়ার্ডের চিত্র | ছবি: এখন টিভি
0

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরাফাত নামের ৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ (মঙ্গলবার, ৫ মে) দিবাগত রাতে কুষ্টিয়া মেডিকেল কলেজের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরাফাত কুষ্টিয়া সদর উপজেলার হাটশহরিপুর এলাকার বিজয়ের ছেলে।

কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. নাসরিন বলেন, ‘গত ২ মে হামের উপসর্গ নিয়ে শিশুটিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে মঙ্গলবার গভীর রাতে তার মৃত্যু হয়। এ নিয়ে কুষ্টিয়ায় হামের উপসর্গে মোট ১০জন শিশুর মৃত্যু হয়েছে।’

আরও পড়ুন

জেলা স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়েছে, মৃতদের বেশিরভাগই ৬ থেকে ১১ মাস বয়সী শিশু। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৫ জন শিশু ভর্তি হয়েছে। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১১৪ জন শিশু। আর চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ১ হাজারের অধিক শিশু রোগী।

জেআর