স্বাস্থ্য বিভাগের সর্বশেষ পরিস্থিতি প্রতিবেদনে জানানো হয়েছে, একই সময়ে নতুন করে ৭১ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। মারা যাওয়া দুই শিশুর একজন মৌলভীবাজারের কুলাউড়া এবং অন্যজন হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাসিন্দা। চিকিৎসাধীন অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে ল্যাব পরীক্ষায় হাম ও রুবেলায় আক্রান্ত ৫৬৮ জন রোগী শনাক্ত হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ২২৭ জন সন্দেহভাজন হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত হাম উপসর্গ নিয়ে ১০৩ জন এবং নিশ্চিত হামে ৪ জনের মৃত্যু হয়েছে। ফলে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০৭ জন।





