জন টার্নাসের নেতৃত্বে অ্যাপলের মেগা ইভেন্ট; স্যামসাং-হুয়াওয়েকে টেক্কা দিতে যোগ হলো অ্যাপলের ‘আইফোন ডুও’

অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন ডুও
অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন ডুও | ছবি: রয়টার্স
0

অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে জন টার্নাসের প্রথম মেগা ইভেন্টে উন্মোচিত হয়েছে প্রযুক্তি জায়ান্টটির বহুল প্রতীক্ষিত প্রথম ফোল্ডেবল স্মার্টফোন ‘আইফোন ডুও’। এর পাশাপাশি লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন স্থানে ধারণ করা জমকালো ভিডিওর মাধ্যমে আইফোন ১৮ প্রো এবং ১৮ প্রো ম্যাক্স মডেলের নতুন ফোনগুলোর আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়েছে। ফ্ল্যাগশিপ প্রযুক্তির উৎকর্ষ দেখানোর পাশাপাশি নতুন এই আয়োজনে ডিভাইসগুলোর দাম বাড়ানোর বার্তাও দিয়েছে অ্যাপল। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রথম ফোল্ডেবল ‘আইফোন ডুও’

১,৯৯৯ ডলার মূল্যের আইফোন ডুও অ্যাপলের হার্ডওয়্যার প্রযুক্তিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। বন্ধ অবস্থায় পাসপোর্টের আকারের এই ডিভাইসে নিরাপত্তা ফিচার হিসেবে বহু দিন পর ফিরে এসেছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ‘টাচ আইডি’, যা ফেস আইডির বিকল্প হিসেবে যুক্ত করা হয়েছে। গ্যাজেটটিতে স্ক্রিনের আলো প্রতিফলন রোধে ম্যাকবুক প্রো থেকে নেয়া বিশেষ ‘ন্যানো-টেক্সচার’ লেয়ার ব্যবহার করা হয়েছে।

এ ছাড়া আইফোন ডুওতে একই সঙ্গে সামনের ও পেছনের ক্যামেরা ব্যবহার করে বাইরের ডিসপ্লেতে লাইভ ফিড দেখানোর সুবিধা দেয়া হয়েছে। তবে ফোল্ড করা অবস্থায় এর ৩:২ অ্যাসপেক্ট রেশিও এবং খোলা অবস্থায় ১.৪ অ্যাসপেক্ট রেশিও কিছুটা অপ্রচলিত হওয়ায় থার্ড-পার্টি অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে ইন্টারফেসে কিছুটা জটিলতা হতে পারে। ডুওতে অ্যাপল পেন্সিল ব্যবহারের সুযোগ থাকলেও পেন্সিলটি সরাসরি ফোনে আটকে রাখার বা চার্জ দেয়ার নিজস্ব কোনো ম্যাগনেটিক ব্যবস্থা নেই।

আইফোন ১৮ প্রো ও মেকানিক্যাল অ্যাপারচার

ফ্ল্যাগশিপ ক্যাটাগরিতে ১০০ ডলার দাম বাড়িয়ে আইফোন ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্সের প্রারম্ভিক মূল্য নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ১ হাজার ১১৯ এবং ১ হাকার ২৯৯ ডলার। ফোন দুটির ৪৮ মেগাপিক্সেলের মূল ক্যামেরায় যুক্ত করা হয়েছে ৬-ব্লেডের একটি বিশেষ মেকানিক্যাল অ্যাপারচার (এফ/১.৪৮ থেকে এফ/৪.০)। এই যান্ত্রিক অ্যাপারচারটি ফোকাস গভীরতা ও ছবির বোকেহ এফেক্টকে সফটওয়্যার অ্যালগরিদমের ওপর নির্ভর না করে একদম প্রাকৃতিক রূপ দেয়।

নতুন মডেলে ডিসপ্লের নিচে অদৃশ্য করা ফ্রন্ট ক্যামেরা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। রঙের ক্ষেত্রে আগের প্রগ্রেসিভ অরেঞ্জের বদলে স্থান পেয়েছে গাঢ় ‘বার্গান্ডি’ এবং স্পেস গ্রের বিকল্প হিসেবে এসেছে ‘নাইট স্কাই’ ন্যাভি-ব্ল্যাক শেড।

এ২০ প্রো চিপ ও কুলিং ব্যবস্থা

অ্যাপলের ফ্ল্যাগশিপ ল্যাপটপ চিপ এম৬-এর মতো নতুন এ২০ প্রো প্রসেসরটিও ২ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি করা হয়েছে। ডিভাইসের ভেতরে বাড়তি তাপ নিয়ন্ত্রণের জন্য অ্যাপল প্রথমবারের মতো মেটাল বাষ্পীয় চেম্বার (ভেপার চেম্বার) ও ডিসপ্লের নিচে তাপ-প্রশমনকারী বিশেষ লেয়ার যুক্ত করেছে। এতে অন-ডিভাইস এআই প্রসেসিং নিশ্চিত করতে নিউরাল ইঞ্জিনের কোর সংখ্যা ১৬ থেকে বাড়িয়ে ৩২ করা হয়েছে।

নতুন ইকোসিস্টেম ও প্রাইভেসি বিতর্ক

নতুন ফিচারের মধ্যে ‘আইফোন হ্যান্ডঅফ’ সুবিধার মাধ্যমে একই ই-সিম ও ফোন নম্বর দুটি আলাদা আইফোনে মূল ও সহকারী হ্যান্ডসেট হিসেবে ব্যবহারের সুবিধা চালু করা হয়েছে। এছাড়া ওয়াচ সিরিজ ১২ ও ওয়াচ আল্ট্রা ৪-এ শ্রবণপ্রতিবন্ধীদের জন্য আশপাশের পরিবেশের শব্দকে ভিজ্যুয়াল সংকেতে রূপান্তর করার এআই প্রযুক্তি যুক্ত হয়েছে।

তবে স্বাস্থ্যগত তথ্য সংরক্ষণ ও সবসময় ডিভাইসের সক্রিয় মাইক্রোফোনের মাধ্যমে এআই ট্র্যাকিংয়ের যে প্রবণতা অ্যাপল চালু করছে, তা নিয়ে প্রাইভেসি সচেতন ব্যবহারকারীদের মধ্যে কিছু সংশয় তৈরি হয়েছে।

এএম